দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলায় স্বামী ফরহাদ হোসেন টিটব মুন্সিকে কুপিয়ে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে পাতিলে রাখার ঘটনায় স্ত্রী নুরনাহার বেগমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. এনায়েত উল্ল্যাহ এ রায় ঘোষণা করেন।
মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৪ অক্টোবর ভোররাতে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের রুহিতা গ্রামের পণ্ডিতের পোল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ফরহাদ হোসেন টিটব মুন্সি (৪৫) উত্তর দিঘলদী ইউনিয়নের বেলায়েত হোসেন মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, ঘটনার আগের রাতে টিটব তার দ্বিতীয় স্ত্রী নুরনাহারের বাড়িতে যান। সেখানে পারিবারিক কলহের একপর্যায়ে টিটব ঘুমিয়ে পড়লে নুরনাহার দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন। পরে মরদেহের হাত-পা টুকরো করে একটি পাতিলে রাখেন বলে অভিযোগ রয়েছে।
পরদিন সকালে স্থানীয়রা নুরনাহারকে রক্তাক্ত দা হাতে ঘরের সামনে বসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার এবং মরদেহ উদ্ধার করে।
তৎকালীন পুলিশ জানিয়েছিল, নিহত টিটব মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ ও মারামারি হতো। পারিবারিক কলহের জেরে ক্ষিপ্ত হয়ে নুরনাহার এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল।
ঘটনার পর হত্যাকাণ্ডটি ভোলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার মামলাটির রায় ঘোষণা করা হলো।
যে আই